অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দৌলতখানে গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:০৯

remove_red_eye

৬৬৭

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে সাথী (২৪)নামে এক গৃহবধূকে শ^শুরবাড়িতে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয়রা গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
আহত গৃহবধূ জানায়, ৭ বছর আগে চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সরকার বাড়ীর মৃত হোসেনের ছেলে ইলিয়াছের সাথে প্রেমের সম্পর্কের পর পারিবারিক ভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরই মধ্যে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। অভাব অনটনের কারণে স্বামী ইলিয়াস হোসেন ঢাকায় শ্রমিকের কাজ করেন। সংসারের বেহাল অবস্থার কারণে সে নিজেও বাড়ীতে গরু পালন ও চাষাবাদের কাজ করে।
স্বামীর অবর্তমানে নানা অযুহাতে ভাসুর মোঃ জব্বার হোসেন প্রায়ই তাকে মারধর করতো। ভাসুর জব্বার বিভিন্ন সময় তাকে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে শনিবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায়  ফুলা-জখম হয়।
বর্তামানে ওই গৃহবধূ দৌলতখান হাসপাাতলে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত জব্বার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...