অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে আ’লীগের সম্পাদক ফজলুল হকের গাড়ি ভাংচুর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২৫

remove_red_eye

৭৩৭

   প্রতিবাদে সড়ক  অবরোধ বিক্ষোভ মানববন্ধন

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের গাড়ি ভাংচুরসহ ২ জনকে মারধর করা হয়েছে। এ ঘটনার  প্রতিবাদে সোমবার সকাল থেকে ওই এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও অর্ধবেলা হরতাল করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান জানান, রবিবার রাত সাড়ে ৯টায় ফজলুল হক দেওয়ান এক রোগীকে দেখতে তজুমদ্দিন হাসপাতালে যান। ওই সময় ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে হাসপাতালের সামনের রাখা ফজলুল হক দেওয়ানের প্রাইভেটকারটি ভাংচুর করে। এ সময় গাড়ির চালক মামুন ও শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ কামাল হোসেনকে মারধর করা হয়। এঘটনার প্রতিবাদে স্থানীয়রা সোমবার সকালে বিক্ষোভসহ সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় এবং মানববন্ধন করে। এসময় ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ থাকে। রাস্তায় গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়ে শ্লোগান দেন। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক পুলিশ জানান,  অভ্যান্তরিন কোন্দেলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।  পুলিশ রাতেই অভিযান চালিয়ে শাহাবুদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে। তবে এখনো কেউ মামলা দেয়নি।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...