দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২৭
৭৭১
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার শতাধিক অসহায় নারীর কাছ থেকে দর্জির কাজ শেখানো ও সেলাই মেশিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিজেদের অর্থ ফেরত ও প্রতারক চক্রের দুই সদস্য মাহাবুব আলম ও মাকছুদুর রহমানের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারীরা।
সরজমিনে গিয়ে জানা যায়, প্রতারকচক্রের ওই দুই সদস্য ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের স্বাবলম্বী করার কথা বলে কেন্দ্র খুলে দর্জি শেখান। দুই মাসের কোর্সে এসব নারীদের ১৫০ টাকা করে ভর্তি করানো হয়। এমনকি ভর্তি হওয়ার পর ১২০০ টাকা জমা দিলে এক সপ্তাহের মধ্যে একটি সেলাই মেশিন দেয়া হবেও বলে প্রতিশ্রæতি দেন। ১২০০ টাকা এই চক্রের হাতে পৌঁছানোর পর তাদের ব্যবহৃত নাম্বারটিও বন্ধ করে যোগাযোগ বন্ধ করে দেন। তারপর আর এসব নারীরা এই চক্রের খোঁজ পান না।
সম্প্রতি ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ী, বাগান বাড়ি, ভুট্ট মেস্তরী বাড়ি, ঢাকায়া মান্নান বাড়ি, হাজিপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ি, এসব বাড়ি থেকে নারীদের অর্থ আত্মসাৎ করেছেন।
প্রতারণার শিকার নারীরা একজন লাবলি বেগম জানান, ‘প্রতারক চক্র তাদেরকে ১২০০টাকা দিয়ে সেলাই মেশিন দেয়ার নামে দর্জি কাজে ভর্তি করেন। অনেকে স্বর্ণালংকার বন্ধক রেখে তাদের টাকা দিয়েছেন।’ এসব অসহায় নারীরা তাদের অর্থ ফেরত ও প্রতারকদের শাস্তির দাবি করছেন। আর না হয় এভাবে তাদের মতো অনেক অসহায় নারী প্রতারণার শিকার হতে পারেন বলে শঙ্কা তাদের।
এ ঘটনায় ভুক্তভোগী নারীরা তাদের অর্থ ফেরত ও প্রতারকদের শাস্তির দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেন জানান, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত