অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৮ গুণীজনকে মিডিয়া ক্লাবের সম্মাননা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৪১

remove_red_eye

৮৬৭

লালমোহন প্রতিনিধি : গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক এই মানবিকমন্ত্রে উজ্জীবিত দেশ ও দেশের জন্য সোচ্চার গণমাধ্যম কর্মীদের সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বছরে পদার্পন শনিবার যথাযথ উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে। লালমোহন মিডিয়া ক্লাব সভাপতি কবি রিপন শান এর সভাপতিত্বে অনুষ্ঠিত “দেশ ও জাতির মানোউন্নয়নে সংবাদকর্মীদের দায়িত্বশীলতা” শীর্ষক বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম ও করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন লালমোহন মিডিয়া ক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম দুলাল, অর্থ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মলিন, লালমোহন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোঃ মাহবুব আলম প্রমূখ।
আলোচনা সভার পরেই সম্মাননার জন্য নির্বাচিত আটটি ক্যাটাগরিতে আট গুণীজন কে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। সম্মাননায় ভ‚ষিত গুণীজন হচ্ছেন :- জনকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায়- আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। মুক্তিযুদ্ধে অবদানে- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ। সংস্কৃতি ও ক্রীড়ায়- লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও জনাব হাবিবুল হাসান রুমি। সাংবাদিকতায়- লালমোহন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বিএনএনআরসি’র সিইও এএইচএম বজলুর রহমান। সমাজকর্মে- বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। গণমুখী চিকিৎসাসেবায়- মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ। নারীপ্রগতিতে- কোস্ট ট্রাস্টের ভোলা জেলা টীমলিডার রাশিদা বেগম এবং মননশীল শিক্ষাবিস্তারে- চরফ্যাসন সরকারি টি ব্যারেট হাইস্কুলের উপপ্রধান শিক্ষক তাসলিমা হোসেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...