বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২১ রাত ০৯:০১
১১৫২
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মরহুম ডাক্তার মোঃ গোলাম রহমানের মেঝো ছেলে চরফ্যাশন উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ডাক্তার আব্দুল মান্নান আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ৩ মার্চ বুধবার সন্ধ্যায় চর মাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার, হাজিরহাট, আনজুর হাট, সামরাজ ঘাট, হামিদপুর ¯øুইজ বাজার, কারিতাস সেন্টার বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নির্বাচনী বিশাল শোডাউন করেছেন। তিনি এর আগে সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে প্রচারণা শুরু করেন।
শোডাউন শেষে হামিদপুর ¯øুইজ বাজার মসজিদের সভাপতি শামসুদ্দিন মাঝির সভাপতিত্বে উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ডাক্তার আব্দুল মান্নান হামিদপুর ¯øুইজ বাজার ও কেরামতগঞ্জ বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, বক্তব্য রাখেন ওলামা লীগ নেতা মাওলানা ইকবাল হোসেন, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ডাক্তার আব্দুল মান্নান বলেন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এলাকার সাধারণ মানুষের কথা ভেবে, এই এলাকার সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি বর্তমান আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নকে সামনে রেখে মাননীয় যুব ও ক্রীড়াা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আনীত উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠু ও সুন্দরভাবে বন্টন করার খাদেম হিসেবে এলাকাবাসীর পাশে থাকতে চাই। এজন্য আমি সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।
ইনশাআল্লাহ আমি দলীয় মনোনয়ন পাবো বলে আশাবাদী। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাÐ অব্যাহত রেখে মাদ্রাজ ইউনিয়নে কলেজ, রাস্তা, ব্রীজ নির্মাণ ও জনগণের শান্তি শৃঙ্খলায় অবদানসহ প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব। এর জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত