অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাংচুর আহত ৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:১১

remove_red_eye

৭৩৬

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে পুরুষ ও মহিলা কাউন্সিলরদের মধ্যে দুইদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে ২নং ওয়ার্ডে একই বাড়ির দুই মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর প্রচার প্রচারণা কে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে আহত হয় ৫ জন। এর আগের রাতে পুরুষ কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন ও আনিচল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। ভাংচুর হয়েছে এক প্রার্থীর নির্বাচনী অফিস। এ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন।
জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে ২ নং ওয়ার্ড হাছন হাওলাদার বাড়ির দুই জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর জান্নাতুল ফেরদাউসের স্বামী মিলনের হাতের রগ কেটে দেয় প্রতিপক্ষের সমর্থকরা। তাকে ভোলা হাসপাতালে নেওয়া হয়েছে। অপর দিকে আরেক জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ফেরদৌস আরার সমর্থকদের মধ্যে ৪ জন আহত হয়। আহতদের লালমোহন হাসপাতালে নিলে হাসপাতালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, সংবাদ শুনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...