অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জেলা প্রশাসন ২ দিনে ৫ টি ইটভাটা সম্পূন্ন গুড়িয়ে দিয়েছে

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই মার্চ ২০২১ রাত ১০:১১

remove_red_eye

৭০৭

অচিন্ত্য মজুমদার, ভোলা \ ভোলায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুই দিনে চরফ্যাশন উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠা ড্রাম চিমনীর ৫টি বাংলা ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার অভিযানের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের রিফাত ব্রিকস, মাওয়া ব্রিকস ও আঞ্জুর হাট বকশি এলাকার ফরাজি ব্রিকস নামের ৩টি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। এর আগে একই অভিযোগে সোমবার রাত্রি ব্রিক্স ও আকন ব্রিক্স নামে আরো দুটি ইট ভাটা ধ্বংস করে ভ্রম্যমান আদালত।  অভিযানে ইটভাটা গুলোর ড্রাম চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আবদুল মালেক মিয়া জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধ ভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...