অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানের ইউএনও’র অপসারণ দাবিতে আন্দোলন অব্যহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২১ রাত ১২:০২

remove_red_eye

৬৮৮

অংশ নিয়েছে ইউপি মেম্বার সমিতি 
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলার দৌলতখান উপজেলায় নির্বাহি কর্মকর্তার অপসারণের দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন অব্যহত রয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ সদস্য সমিতির ব্যানারে আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এক ইউপি মেম্বারকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়ার অভিযোগে ইউপি মেম্বাররা এই আন্দোলনের ডাক দিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন  ওই সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইউনুছ ডিলার, চরখলিয়া ইউপি সদস্য মোঃ আলী, ইউপি সদস্য জাহিদুর রহমান টিটু, চরপাতা ইউপি সদস্য বিল্লাল হোসেন, মদনপুর ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন, ভবানীপুর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, একই পরিষদের মেম্বার মোঃ ফরিদ উদ্দিন, তাজউদ্দিন আহমেদ, মনির হোসেন। এ সময় দৌলতখান পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সেলিম একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
গত রবিবার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা অভিযানে নেমে ৪টি ট্রলারসহ ৭ জনকে আটক করেন। ইউপি মেম্বারদের অভিযোগ আটককৃতদের একজনকে যাত্রী দাবি করে ছাড়িয়ে নিতে এসে নির্যাতনের শিকার হন ভবানীপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন।
অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হোসেন জানান, বিষয়টির ভুলবুঝাবুঝি হয়েছে। আটককৃত জেলেদের ছাড়িয়ে নিতে কিছু লোক জড়ো হয়ে উত্তেজনা দেখায়। ওই সময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে। ওই সময় ইউপি সদস্য আব্দুল মতিন দৌড়াগে গিয়ে বøকবাধের উপর পড়ে গিয়ে আহত হন। বিষয়টি অনাকাঙ্খিত হলেও একটি গ্রæপ এটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...