অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদন্ড ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:০৮

remove_red_eye

৭৯৯

জুয়েল সাহা || ভোলার চরফ্যাশন থেকে মো. তরিকুল ইসলাম (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আরও ১০ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

শুক্রবার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

শুক্রবার রাত ১১ টার দিকে র‌্যাব-৮ এর এএসপি ও ভোলা ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ জানান, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এমন অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার হাসপাতাল রোড এলাকার চৌধুরী মেডিসিন কর্নার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড দেয়া হয়।

তিনি আরও জানান, এ সময় চরফ্যাশন উপজেলার ৩ টি ডায়গনস্টিক সেন্টার, একটি ডেন্টাল কেয়ার, ৫টি মেডিসিনের দোকান ও একটি ফলের দোকানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...