অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের কব্জি কর্তন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২১ রাত ১০:১৫

remove_red_eye

৯০৯

১ দিন পরও আটক হয়নি কেউ  বিচ্ছিন্ন কজ্বি খুজে পায়নি  পুলিশ 
বাংলার কন্ঠ প্রতিবেদক \ ভোলার লালমোহন উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিনের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনার একদিন পর শনিবার পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এমনকি উদ্ধার করতে পারেনি বিচ্ছিন্ন হওয়া হাতের কব্জিটি। অপর দিকে আহতের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি বলে জানিয়েছে লালমোহন থানার পুলিশ। এদিকে মুমূর্ষু জসিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে চরভুতা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা নুরুল ইসলাম নুরু মোবাইল ফোনে ডেকে নেয় চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক জাসিম উদ্দিনকে। সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরু জসিমের উপর হামলা করে। আত্মরক্ষার জন্য জসিম দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু নুরু ও তার বাহিনী তাকে একটি ফসলী ক্ষেতের মধ্যে গিয়ে তাকে ধরে ফেলে। সেখানে মাটিতে সুইয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জসিমের ডান কব্জি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেয় এবং অপর হাতেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সুত্র জানায়, বর্তমানে নুরু দলীয় কোন পদ পদবীতে নেই। জসিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়কের দায়িত্বে রয়েছে। তবে তারা উভয়ে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। ধারণা করা হচ্ছে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসা সংক্রান্ত কোন বিষয়টি এ ঘটনা ঘটতে পারে।
লালমোহন থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচ্ছিন্ন করে ফেলা হাতের কব্জি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। তবে আহত জসিমকে নিয়ে স্বজনা ঢাকায় চলে যাওয়ায় থাকায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...