অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে কামাল পাটওয়ারীকে দেখতে চায় জনতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২১ রাত ১০:১৯

remove_red_eye

১২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হিসেবে কামাল পাটওয়ারী কে দেখতে চায় সর্ব      স্তরের জনতা। স্থানীয় জনতার বিভিন্ন স্বপ্ন পূরণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এওয়াজপুর ইউনিয়নের পিছিয়ে পড়া এলাকাবাসীর মাঝে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর উন্নয়নকে আরও প্রসারিত করতে এবং অনগ্রসর জনগনকে জাতীয় উন্নয়নের অংশীদার করতেই চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন বলে জানান মোঃ কামাল পাটওয়ারী।
নিজের আদর্শ, মেধা ও দূরদর্শীতা দিয়ে এওয়াজপুর ইউনিয়নের উন্নয়নকে আরও প্রসারীত করতে চান এ প্রার্থী। তিনি বাংলাদেশ ছাত্রলীগ সদস্য ছিলেন ১৯৭৬ থেকে ১৯৮২ ইং পর্যন্ত। বাংলাদেশ আওয়ামীযুবলীগ, ১৯৮৩ থেকে ১৯৮৮ ইং পর্যন্ত। বাংলাদেশ আওয়ামীলীগ, ১৯৯০ থেকে ১১ ই অক্টোবর ১৯৯৬ পর্যন্ত। বাংলাদেশ আওয়ামীলীগ এওয়াজপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন ১২ ই অক্টোবর ১৯৯৬ হইতে ২০১৩ শাল পর্যন্ত ১৭ বৎসর। বর্তমান কামাল পাটওয়ারী চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য। বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্রের স্বীকার হয়ে একাধিক মামলা ও হামলার শিকার হয়। এছাড়াও ২০০১,২০০৮,২০১৪ ও ২০১৮ ইং সালের জাতীয় নির্বাচনেও ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের তৎকালীন সংসদ সদস্য প্রার্থী’সহ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র পক্ষে (২০০১ ও ২০০৮) নৌকা প্রতীকে নির্বাচনী পরিচালনা কমিটির আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কামাল পাটওয়ারী জানান, ২০০১ সাল পরবর্তীতে চরফ্যাশন উপজেলায় জাতীয় নির্বাচনে বর্তমান স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী দ্বায়িত্ব পালন করায় তৎকালীন সরকারের দলীয় কর্মীদের হামলা ও নির্যাতনেরও শিকার হন তিনি। বিরোধীদল থাকাকালীন দুর্দিনের রাজনীতিতে নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়েই সক্রিয় ভূমিকা পালন করেন বলেও জানান এ প্রার্থী। এছাড়াও ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আধুনিক চরফ্যাশনের রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র পক্ষে শশীভূষণ তথা এওয়াজপুর ইউনিয়নের আহŸায়ক হিসেবে দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখেন।
তার পিতা মৃত অজিউল্লাহ পাটওয়ারী ওই অঞ্চলের একজন সমাজ সেবক নিবেদিত প্রাণ ও সর্বজনিন শ্রদ্ধার পাত্র বলেও জানা যায়। পিতার আদর্শে আদর্শিত হয়ে ইউনিয়নের জনসাধারণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী হিসেবে আসন্ন এওয়াজপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন এ প্রার্থী। তিনি আরও বলেন, আমার ত্যাগের কথা চিন্তা করে দল যদি আমাকে মনোনয়ন দেন এবং এলাকা বাসীর চাওয়া পাওয়ায় যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে ঘুষ মুক্ত ন্যায় সালিস বিচার প্রতিষ্ঠা, ইউনিয়নকে উপজেলার সর্বোচ্চ মডেল ইউনিয়নে পরিনত করা, স্থানীয় মাদ্রাসা মসজিদের উন্নয়ন, প্রত্যেক পাড়া মহল্লার মসজিদ ভিত্তিক মক্তব চালু করা, এলাকার কৃষি ও চাষাবাদ জমির জলাবদ্ধতা নিরসনে ড্রেইনেজ ব্যবস্থা, স্থানীয় বেকারদের কর্মসংস্থানের জন্য সঠিক কর্মপরিকল্পনাসহ স্থানীয় ছিন্নমূল শিশু কিশোর কিশোরীদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ তৈরী করাসহ হত দরিদ্র জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় উন্নিত করা এবং বাংলাদেশ সরকারের সকল সেবা দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কাছে পৌছে দেয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন এ প্রার্থী। স্থানীয় বাসীন্দারা জানান, কামাল পাটওয়ারী দীর্ঘদিন ধরে এওয়াজপুর ইউনিয়নে বিভিন্ন সামাজিক উন্নয়নসহ এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকে সহযোগীতা করে আসছেন। এছাড়াও বিভিন্ন মানুষের জমিজমাসহ একাধিক সালিশ ফয়সালার মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা পারিবারিক কলোহ ও বিরোধ নিষ্পত্তি করেন। তিনি ওই ইউনিয়নের জনসাধারণের হৃদয়ে আস্থা অর্জন করে নিয়েছেন বলেও জানান এওয়াজপুর ইউনিয়নের নারী পুরুষসহ কিশোর, যুবক ও প্রবীণ ব্যক্তিরা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক আদর্শে আদর্শিত আওয়ামী লীগের ত্যাগী এ নেতা ওই এলাকায আসন্ন ইউপি নির্বচনী মাঠে নিজের শক্ত অবস্থান তৈরী করে নিয়েছেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতৃবৃন্দসহ একাধিক এলাকাবাসী। ধর্ম বর্ন ও দলমত নির্বিশেষে এওয়াজপুর ইউনিয়নবাসী তাকেই আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও প্রত্যাশা করছেন এ প্রার্থী।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...