অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন প্রজন্ম যেন সঠিক ইসলামের কাজ শিখতে পারে তার জন্য মাদ্রাসাগুলোকে কাজ করতে হবে --- এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২১ রাত ১১:২৪

remove_red_eye

৫৭৩

লালমোহন প্রতিনিধি  \ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী  শাওন বলেছেন , নতুন প্রজন্ম যেন সঠিক ইসলামের কাজ শিখতে পারে তার ব্যাপারে সকল কওমী মাদ্রাসা, এতিমখানাসহ দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ অনেক আগে থেকেই  ধর্মভীরু এবং ইসলাম ধর্মকে লালন পালন করে আসছে। রবিবার এশারবাদ লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসা মাঠে ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে মূল বয়ান পেশ করেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)।
বয়ানের আগে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরও বলেন, যার কারনে এবং যিনি আমাকে এখানে পাঠিয়ে তিন তিন বার এমপি হওয়ার সুযোগ দিয়েছেন, তিনি আমার নেত্রী  বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও সফল রাষ্ট্রনায়ক দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ-হায়াত দান করেন সেজন্য উপস্থিত সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। এসময় তিনি নিজের মরহুম বাবা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আমার বাবা এই লালমোহনের পঞ্চায়েত বাড়ীর সন্তান। তিনি আজ বেঁেচ নেই। তিনি এখানে শুয়ে আছেন এবং তার কবর এখানে রয়েছে। আমি আমার বাবার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে বেহেসত নসীব করুক। আমি এখানে জৈনপুরী হুজুরের জন্য খানকা করেছি। প্রতি বছর জৈনপুরী হুজুর এখানে একবার আসেন। তিনি তার অসুস্থ্য মা, স্ত্রী ও দুই সন্তানের জন্যও দোয়া চেয়েছেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...