লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১২:১৪
৬৩৮
ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে তিনি শিক্ষকদের নিয়ে সোমবার উপজেলা মিলনায়তনে এ সভা করেন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান না হলে আমরা স্বাধীন স্বার্ভভৌম রাষ্ট্র পেতাম না। স্বাধীনতা না পেলে আমাদের সংবিধান হতো না। এই অর্জনের ৫০ বছর আমরা পালন করতে পারছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রের প্রতি দায়ীত্ববোধ থেকে কর্মসূচি সফল করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এমপি শাওন এর আগে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত