অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এমপি জ্যাকবের উন্নয়নের এক যুগ পূর্তি উপলক্ষে জমিয়াতুল মোদাররেসিনের শোডাউন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১১:০০

remove_red_eye

৬৫৭

চরফ্যাশন  প্রতিনিধি \ ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কামরুজ্জামানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এসময় জমিয়াতের ভোলা জেলা শাখা ও চরফ্যাশন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।      
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে এ মিছিল ও শোডাউন বের হয়। চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চরফ্যাশন ও মনপুরার গণ মানুষের বন্ধু যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর উন্নয়নের এক যুগ পূর্তি অনুষ্ঠানে উপজেলার সর্বস্থরের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন চরফ্যাশন উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মুখরিত ¯েøাগানে দলে দলে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেন, মুজিব মানে স্বাধীনতা, শেখ হাসিনা মানেই উন্নয়ন। অবিকল পিতার মতই তার সুযোগ্য কন্যা শেখ হসিনা সোনার বাংলা গড়তে উন্নয়ন উৎপাদন দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার পর বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগই হয়েছে শেখ হাসিনার হাত ধরে। উন্নয়ন বলতে শেখ হাসিনা, আর উন্নয়ন মানেই আওয়ামীলীগ সরকার। জ্যাকব আরও বলেন, শেখ মুজিব মানেই স্বাধীনতা, শেখ মুজিব মানেই বাঙালীর আদর্শ। বঙ্গবন্ধু ছিলেন সাম্যবাদী, শোষণ বিরোধী এবং সুষম অর্থনীতিতে বিশ্বাসী। ৭ই মার্চের এমন ভাষন বিশ্বের ইতিহাসে অদ্বিতীয়।  এমন নেতা ও নেতৃত্ব সত্যিই বিরল। অন্যান্য অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক তৌফিক-ইলাহী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...