লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১১:১২
৭৫০
লালমোহন প্রতিনিধি \ লালমোহনে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত এক রাতে ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে। এক সপ্তাহ আগে হয়েছে আরো একটি। সোমবার রাতে উপজেলার গজারিয়া পূর্ব মাথায় নূরুদ্দীন সাজির একটি পালসার ও গজারিয়া ব্রাক ব্যাংক ম্যানেজার ইয়াছিনের ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। দু’টি মোটরসাইকেল একই বাসায় ছিল। চোর বাসার লোহার গ্রিল কেটে মোটরসাইকেল দু’টি নিয়ে যায়। একই রাতে পৌর এলাকার হ্যালিপ্যাড এলাকার বাসা থেকে লালমোহন ওয়ালটন শো রুমের ডিস্ট্রিবিউটর ও কলেজ শিক্ষক মেহেদী হাসানের পালসার মোটরসাইকেল নিয়ে যায়। তারা লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ৮ মার্চ ওয়েস্টার্ণপাড়ার শাকিল দালালের বাসা থেকে তার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাকিল দালাল লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক। গত কয়েকদিনে ৪টি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছেন। তাদের মামলা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত