অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে প্রতিবন্ধীদেরকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটলেন এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২১ রাত ১১:৫০

remove_red_eye

৭০৩

লালমোহন ও তজুমদ্দিন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধীদেরকে নিয়ে কেক কেটেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে আবুগঞ্জ বাজার এলাকায় “ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের” শিক্ষার্থীদের কে নিয়ে কেক কাটেন তিনি।
এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ শোধ হওয়ার নয়। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পাকিস্তানীদের কারাগারে কাটিয়েছিলেন তিনি। দেশের মুক্তির তরে পাকিস্তানীদের সাথে কোন আপোষ করেননি। বঙ্গবন্ধু ত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতির জনকের জীবনাদর্শ জানবে।
তিনি আরও বলেন, আজ জাতির জনকের অবর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যান্যরা। অপর দিকে বুধবার সকালে তজুমদ্দিন উপজলো মিলনায়তনে বঙ্গবন্ধুর  ১০১তম জন্মদিন ও জাতিয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাকে বার বার কারাগারে অন্যায় ভাবে আটক রাখা হয়েছে। কারাগারকে সংসার বানিয়ে দেশকে মুক্ত করেছেন বঙ্গবন্ধু। তিনি নিজের নিশ্চিত মৃত্যু যেনেও দেশের র্স্বাথে ছিলেন আপোষহীন। বঙ্গবন্ধুর ঋন কখনো শোধ হবার নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি এসএম জিয়াউল হক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দনি পোদ্দার, আ'লীগ সহ সভাপতি তৈয়বুর রহমান,  সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, উপজেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মনোরঞ্জন দে প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...