অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নতুন প্রজন্মকে দেশের জন্য গড়ে তুলে ধরতে হবে:এমপি জ্যাকব


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২১ রাত ১১:৫৫

remove_red_eye

৮১২


চরফ্যাশন প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ি কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নতুন প্রজন্মকে দেশ ও জাতির জন্য গড়ে তুলতে হবে। ভবিষ্যত প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।  বুধবার (১৭মার্চ) বেলা ১২টায় চরফ্যাশন ব্রোজগোপাল টাউন হলে আয়োজিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যত। আর এ ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে।  এমপি জ্যাকব আরও বলেন, ১৭ মার্চের এ দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। খোকা নামের সেই শিশুটিই তাঁর দূরদর্শী নেতৃত্বেই অবহেলিত,নিপীড়িত ও নির্যাতিত বাঙ্গালী জাতিকে মুক্তির পথ স্বাধীনতা উপহার দিয়েছিল।
পরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি এমপি জ্যাকব পুরুস্কার তুলে দেন। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ আরও অনেকে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...