অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোক চিত্র পরিদর্শন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:১৭

remove_red_eye

৭৩৯

চরফ্যাশন প্রতিনিধি \  মাদরাসা শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কামরুজ্জামানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রদর্শীত আলোক চিত্র পরিদর্শন করেন সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৭মার্চ) বিকালে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে আয়োজিত এ আলোকচিত্র  প্রদর্শনে ১৯৭১সালের গঠিত মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু এবং পরবর্তীতে দেশ পরিচালনার চিত্র পরিদর্শন করেন শিক্ষক সংগঠনের এ নেতৃবৃন্দ।
এর আগে বেলা ১২টায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
ব্রোজগোপাল টাউন হলে আয়োজিত এ চিত্রাঙ্কন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়াও  বেলা ১১টায় ফ্যাশন স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি জ্যাকব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালসহ আরও অনেকে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে পৌরসভার তত্তাবধানে শেখ রাসেল শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীসহ শিশুদের জন্য সকল ধরনের রাইড উন্মুক্ত করে দেয় কর্তৃপক্ষ। এসময় শিশু ও কিশোর কিশোরীসহ বিভিন্ন বয়সীদের ভীড় দেখা যায় চরফ্যাশনের এ বিনোদন পার্কে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...