অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:২৩

remove_red_eye

৭৯৩

ইউপি নির্বাচন
তজুমদ্দিন  প্রতিনিধি \ ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪জনপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামীকাল ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আ’লীগের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল ৩টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৩টি ইউনিয়নে ৪জন স্বতন্ত্রপ্রার্থী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, চাচড়ায় মোঃ রিয়াদ হোসেন হান্নান, এম, আলাউদ্দিন জামাল শম্ভুপুরে মোঃ মুঈনুদ্দিন ও চাঁদপুরে এ.কে.এম মহিউদ্দিন। এছাড়াও তিনটি ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত পদে আরো ৭৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ আ’লীগের মনোনীত প্রার্থীসহ আরো স্বতন্ত্রপ্রার্থীরা মনোনয়ন করবেন বলে রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাচাই ১৯ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ২৪মার্চ, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ, ভোট গ্রহণ ১১ এপ্রিল। নির্বাচনে তিনটি ইউনিয়নে মোট ৭২ হাজার ৫শত ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নিয়ম মোতাবেক ৫বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হলেও বাকী দুইটি মলংচড়া ও সোনাপুর ইউনিয়নে সীমানা বিরোধের একটি পাতানো মামলায় দীর্ঘ ১৮ বছর নির্বাচন হচ্ছে না।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...