অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শশীভূষণে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা ও মেয়েকে মারধর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:২৫

remove_red_eye

৯১৭

চরফ্যাসন সংবাদদাতা \ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সপ্তম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ১ নং ওয়ার্ডের হোসাইনিয়া দাখিল মাদ্রার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের দুলাল রাড়ির বখাটে ছেলে নুরুল ইসলাম,জহিরুল ইসলাম ও নান্টু বেপারীর ছেলে মতিন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো।
ওই ছাত্রীর পিতা মোঃ মনির হোসেন জানান,মঙ্গলবার দুপুরে বখাটে নুরুল ইসলাম,জহিরুল ইসলাম ও মতিন আবারও উত্ত্যক্ত করলে ছাত্রীর মা প্রতিবাদ করে। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী ও তার মাকে বাড়িতে গিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরে ছাত্রী ও তার মা জ্ঞান হারিয়ে ফেললে। স্থানীয়রা তাদেরকে উদ্ধারর করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চরফ্যাশন হাসপাতালে ডাক্তার মাহাবুব কবীরের চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রীর মা সুমি বলেন, আমার মেয়েকে নুরুল ইসলাম, জহিরুল ইসলাম ও মতিন, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। তাদের ভয়ে সে ঠিকমত মাদ্রাসায় যেতে পারছিলো না। এ ঘটনার পর আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...