চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ০৯:৫৫
৮২৭
চরফ্যাশন প্রতিনিধি \ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ভোলা-২, এর বাস্তবায়নে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নে বেড়ীবাঁধ প্রকল্পে ৬টি ¯øুইসগেট ও ৬টি ইনলেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮মার্চ) বেলা সাড়ে ১১টায় কুকরি-মুকরি বেড়ীবাঁধ এলাকায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার বিন কবির, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,পানি উন্নয়ন বোর্ড চরফ্যাশন, ভোলা এর নির্বাহী প্রোকৌশলী হাসান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন,পৌর আওয়ামীলীগ সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিচ্ছিন্ন এ জনপদের বন্যাকবলিত মানুষকে দেখতে ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কুকরি-মুকরিতে আসেন। তিনি এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। আর এ জনপদের মানুষ যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় কুকরি-মুকরিকে আরও উন্নয়নের মাধ্যমে একটি পর্যটন নগড়ে রূপান্তরিত করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত