অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১০:০০

remove_red_eye

৮৫৬

প্রথম ধাপে ইউপি  নির্বাচন
মনপুরা প্রতিনিধি \ ভোলার মনপুরায় প্রথমধাপে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্যাপক শোডাউনের মাধ্যেমে হাজীরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আ’লীগের মনোনীত দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও ওই দুই ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ৩ (তিন) জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী ২ (দুই) জন, ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২ (দুই) জন মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার সঞ্জীব কুমার সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে হাজিরহাট ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে বিদ্রোহী প্রার্থী হিসাবে হাজিরহাট ইউনিয়নে যুবলীগের সহসভাপতি নিজামউদ্দিন হাওলাদার ও উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি অহিদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী হিসাবে হাজীরহাট ইউনিয়নে আলী আজগর মাহমুদ ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ডাঃ আবদুল মোতালেব ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাজিরহাট ইউনিয়নে ফখরুদ্দিন তৈহীদ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আবদুল ছাত্তার মনোনয়নপত্র দাখিল করেন।
আ’লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম সহ অন্যান্যরা।
উল্লেখ্য, প্রথমধাপে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ভোটগ্রহন ১১ এপ্রিল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...