অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে বোনকে ঢাকার লঞ্চে উঠিয়ে দিতে গিয়ে সড়কে প্রাণ গেলো যুবকের

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১০:০২

remove_red_eye

৮৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক  \ খালাতো বোনকে ঢাকার লঞ্চে উঠিয়ে দিতে গিয়ে ভোলার তজুমদ্দিনে মোটরসাইকেল ও ট্রাকের সংর্ঘষের ঘটনায় মোঃ তুহিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার খালাত বোন তৃপ্তি (১৭) ও রিফাত (১৮) নামে আরো দুইজন হয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
নিহত তুহিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে তজুমদ্দিন উপজেলার আড়াইরিয়া এলাকার বড়–নের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুহিন তার তৃপ্তিকে ঢাকার লঞ্চে উঠেয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তজুমদ্দিন চৌমহনী লঞ্চঘাট যাওয়ার পথে তজুমদ্দিনের আড়াইলিয়ার বড়–ন দোকান এলাকায় আসলে ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে তুহিনসহ মোটরসাইকেলে থাকায় দুইজন আহত হয়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তুহিন নিহত হন। এছাড়াও তৃপ্তি ও রিফাত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...