লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১১:০০
৮৩৬
লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনের সন্তান মোঃ শামসুদ্দিন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। শামসুদ্দিনের সাথে বাংলাদেশের আরো ৩জন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- আবু তাহের ফিরোজ, মোঃ চৌধুরী, ড. রাজুব ভৌমিক। এছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের আরেক সন্তান সাজেদুর রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় জমকালো এক অনুষ্ঠানে তাদের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলার লালমোহনের সন্তান মোঃ শামসুদ্দিন ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন। তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগদেন। ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের প্রয়াত সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের ছোট ভাই শামছুদ্দিন। লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে তার বাড়ি। তার সাফল্যের পেছনে বড় ভাই নাজিম উদ্দিনের ভূমিকা অপরীসিম। ২ বছর আগে রাজধানীর হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় তিনি নিহত হন। নাজিম উদ্দিন ঢাকা ট্রিউবিউন পত্রিকায় কর্মরত ছিলেন।
এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগে আরও বেশ কয়েকজন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদে পদোন্নতির অপেÍগায় রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়ীত্ব পালন করছেন বেশকয়েকজন বাংলাদেশি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত