চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে মার্চ ২০২১ রাত ১০:৩৭
৯৮০
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মিয়ানমারের ৩ রহিঙ্গা যুবককে ভোটার হিসেবে অর্ন্তভূক্ত করেছে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস। সূত্রে জানা গেছে উপজেলার ৩টি ইউনিয়ন থেকে জন্মসনদ ও নাগরিক সনদ নিয়ে ৩ রহিঙ্গা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিবন্ধিত হয়েছে। মুজিব নগর ইউনিয়ন ১নং ওয়ার্ড থেকে মো. সজিব (১৮) পিতা আঃ সাত্তার ও মাতা বকুল বেগম,মাদ্রাজ ইউনিয়ন ৪নং ওয়ার্ড থেকে মো.রাসেল (২২) পিতা তোফায়েল মাতা রাশিদা ও নজরুল নগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড থেকে মো. জুয়েল (২৫) পিতা মো. রতন মাতা আয়শা বেগম নামের ৩ রহিঙ্গা ব্যক্তি জন্মসনদ ও নাগরিক সনদ দিয়ে এ পরিচয়পত্র সংগ্রহ করেছে। এ রহিঙ্গা ব্যক্তিরা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে দালাল চক্রের মাধ্যমে ভূয়া কাগজপত্র দিয়ে স্থানিয় ভোটার তালিকায় তাদের নাম অর্ন্তভূক্ত করেছে বলে একাধীক সূত্রে জানা গেছে। এদের এনআইডি নাম্বারগুলো হলো ৪৬৫৯৯৫১১৪১, ৪২০৩১৪৭০৪৮ও ১৫০৯৬৬৯৯১৫। মাদ্রাজ ইউনিয়নের ৪নং ওয়ার্ড হামিদপুর এলাকার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহকারী শাহ মোহাম্মদ আবদুল মতিন বলেন,রাসেল নামের যে রহিঙ্গা ব্যক্তির কথা বলা হচ্ছে তাঁর বিষয়ে আমার কিছু মনে নেই। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সনাক্তকারী সুপার ভাইজার জাকির বলেন,নাম ও ঠিকানা সঠিক রয়েছে তবে জন্ম নিবন্ধনের সাক্ষর আমার না। মুজিব নগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া বলেন, রহিঙ্গা ভোটার সজিব পিতা আঃ সাত্তার মাতা বকুল বেগম নামের ব্যক্তি আমার জানামতে মুজিবনগর ১নং ওয়ার্ডে নেই। উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ৩জন রহিঙ্গা ভোটারকে সনাক্ত করা হয়েছে। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত