অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সর্তক থাকতে হবে : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২১ রাত ০৯:২১

remove_red_eye

৬১৮

লালমোহন প্রতিনিধি :ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্তক থাকতে হবে। মেনে চলতে হবে সরকার ঘোষিত সব ধরনের নির্দেশা। তাহলেই করোনার ভয়াবহতা থেকে আমরা রক্ষা পাবো।  তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিক নির্দেশনার ফলে আমরা দেশে মহামারি করোনার প্রকোপ সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এ মহামারিতে মৃতের হার অনেক কম। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই করোনা মোকাবিলা সঠিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে রেখেছিলেন। তিনি  বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, আমরা সরকার কর্তৃক নির্দেশিত, মাক্স পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সকল নিয়ম মেনে চললে করোনার প্রকোপ থেকে রক্ষা পাবো- ইনশাআল্লাহ। তাই সকলকে সরকার ঘোষিত সকল নিয়ম মেনে চলার আহবান জানান তিনি।

রবিবার সকালে লালমোহন থানা পুলিশ আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা র‌্যালী শেষে চৌরাস্তার মোড়ে এক সভায় তিনি এসব কথা বলেন। পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...