লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মার্চ ২০২১ রাত ১১:৪৬
৭৬৩
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং লালমোহন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)'র আয়োজনে সোমবার (২২মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, নদীমাতৃক বাংলাদেশে পূর্বের বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেশ ও মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ ঘূর্ণিঝড় মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে। সিপিপি কে আধুনিকায়ন করণের মাধ্যমে দেশ ঘূর্ণিঝড় মোকাবিলায় আরও সক্ষমতা অর্জন করেছে।
এসময় উপজেলার ২৭৪০জন স্বেচ্ছাসেবকের মধ্যে ১৩৭০জনের মাঝে ৬২টি হ্যান্ড সাইরেণ, ৬২টি মেগাফোন, ৬২টি সিপিপি ভেস্ট, ৬৩টি সিগনাল প্লাগ মাস্ট, ৬৩টি সাংকেতিক পতাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সিনিয়র সহকারী পরিচালক (সিপিপি, লালমোহন) মুন্সি নুর মোহাম্মদসহ উপজেলার সিপিপি'র স্বেচ্ছাসেবকগণ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক