অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মার্চ ২০২১ রাত ১১:৪৬

remove_red_eye

৭৯৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং লালমোহন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)'র আয়োজনে সোমবার (২২মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,   নদীমাতৃক বাংলাদেশে পূর্বের বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেশ ও মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ ঘূর্ণিঝড় মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে। সিপিপি কে আধুনিকায়ন করণের মাধ্যমে দেশ ঘূর্ণিঝড় মোকাবিলায় আরও সক্ষমতা অর্জন করেছে।
এসময় উপজেলার ২৭৪০জন স্বেচ্ছাসেবকের মধ্যে ১৩৭০জনের মাঝে ৬২টি হ্যান্ড সাইরেণ, ৬২টি মেগাফোন, ৬২টি সিপিপি ভেস্ট, ৬৩টি সিগনাল প্লাগ মাস্ট, ৬৩টি সাংকেতিক পতাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সিনিয়র সহকারী পরিচালক (সিপিপি, লালমোহন) মুন্সি নুর মোহাম্মদসহ উপজেলার সিপিপি'র স্বেচ্ছাসেবকগণ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...