অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তি নিতে পারেনি চিকিৎসা সেবা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২১ রাত ০১:১৪

remove_red_eye

৯২৭

চরফ্যাসন প্রতিনিধি: লালমোহন পৌর সদরের হামীম একাডেমী সংলগ্ন সড়কে জাহাঙ্গীর আলম(৪২) নামে একজন কে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে একদল সন্ত্রাসী।আহত জাহাঙ্গীর আলমের  দুটি পা ভেঙ্গে  দেয়া হয়েছে এবং মাথায় ধারালো অস্ত্রের ২১ টি আঘাতের চিহৃ রয়েছে। হামলার পর লালমোহন হাসপাতালে ভর্তি করা  হলে ও  সন্ত্রাসীদের পক্ষ থেকে ফের হামলার হুমকির ফলে নিরাপত্তার স্বার্থে রাতেই তাকে পাশের উপজেলা  চরফ্যাসনের ১০০ শয্যার  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
রবিবার রাত পৌনে ১০ টায় লালমোহন সদর বাজার থেকে বাড়ী ফেরার এ হামলার ঘটনা ঘটে।
 
চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম  জানান, তার বাড়ী লালমোহন উপজেলার  রমাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।  তার বাবা আলী আহাম্মদ রমাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  মেম্বার। স্থানীয় দু'জন ব্যবসায়ীর মধ্যে  লেনদেন নিয়ে  ঝামেলা নিষ্পত্তির  জন্য  শালিস বিচার করেন জাহাঙ্গীর।  এতে সংক্ষুব্ধ  একটি  পক্ষের ভাড়াটে সন্ত্রাসী জীবন ও ইউছুফের নেতৃত্বে  তার উপর  হামলা করে। ঘটনার সময় লালমোহন  সদর বাজার  থেকে রমাগঞ্জের  উদ্দেশ্যে  রওয়ানা করেন জাহাঙ্গীর।  পৌর সদরের  হামীম একাডেমীর সামনে  আসলে জীবন  ও ইউছুফ  তাকে ধরে হামীম  একাডেমী  সংলগ্ন সড়কে  নিয়ে  উপর্যপরি  কুপিয়ে  ও পিটিয়ে জখম করে।  তার ডাক চিৎকারে  স্থানীয়  লোকজন  তাকে উদ্ধার  করে  লালমোহন হাসপাতালে ভর্তি করে। সেখানে  আবার ও হামলার হুমকি পাওয়ায় ঘটনার রাতেই পাশের উপজেলা  চরফ্যাসন হাসপাতালে  স্থানান্তর করা হয়।  এ রির্পোট লেখা পর্যন্ত কোন  মামলা হয়নি।
 
লালমোহন থানার ওসি জানান, এ বিষয়ে কোন ধরনের  অভিযোগ  পাইনি। অভিযোগ  পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...