অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে স্বাস্থ্যসেবা নিয়ে ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২১ রাত ০১:১৭

remove_red_eye

৮২৬

চরফ্যাসন প্রতিনিধি: চরফ্যাসনে ব্রিটিশ সরকারের এফসিডিও এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)সহ অন্যান্য সহযোগী সংস্থার সহযোগীতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
 
রবিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুশীল সমাজ, এনজিও ও সংবাদকর্মী প্রতিনিধিদের সাথে নিয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
 
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন আখন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন    নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির, ডাঃ মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,  পিএইচডি-ইএইচডি এর বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খান, পিএইডি-ইএইচডি এর স্বাস্থ্য সমন্বয়কারী জাকির হোসেন, ডিআরআরএ এর সুখেন সরকারসহ সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির। অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন করেন বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোঃ মোমেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরএইচস্টেপ-ইএইচডি এর এ.কে.এম জাহিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে বক্তারা চরফ্যাসন উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সমূহে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোসহ বিভিন্ন দাবী জানান। 
 
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন পিএইচডি কে ধন্যবাদ জানিয়ে বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে যেসকল কার্যক্রম বাস্তবায়ন করছে তার জন্য ধন্যবাদ জানান। এখানে যেসকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত আছেন প্রত্যেকেই সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করেছেন”
 
উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগে ৩টি জেলার মোট ৮টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...