অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে অবসর শিক্ষকদের জমিয়তের সহায়তা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২১ রাত ০১:২৩

remove_red_eye

৯১৮

চরফ্যাশন প্রতিনিধি:  মাদরাসা শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদরাসার অবসর প্রাপ্ত ও মৃত্যু বরনকারী  শিক্ষকদের আর্থিক সহায়তা দেয়া হয়। 
 
সোমবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশন সদর রোডে অবস্থিত   জমিয়াতুল মোদার্রেছীনের কার্যালয়ে  ৪০ জন অবসর প্রাপ্ত ও মৃত্যুবরনকারী শিক্ষকদের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 
 
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মুঈনুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক কামরুজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক,চরফ্যসন উপজেলা শাখার সাবেক  সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো.ছিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখা মাদরাসা শিক্ষকদের সুখে দুঃখে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। ২০০৯ সালে চরফ্যাশনে জমিয়াত প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সহায়তায় এবং শিক্ষকদের নেতৃত্বে জামিয়াতুল মোদার্রেছীন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...