বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২১ রাত ০৯:৫৪
১১২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশের আয়োজনে বুধবার (৩১ মার্চ) ভোলা পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া-২০২১ উদ্বোধন করেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার ও তার নেতৃত্বে ০৭ সদস্যের একটি টিম। কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বরোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন। কর্মশালায় অগ্নি নির্বাপক (ঋরৎব ঊীঃরহমঁরংযবৎ) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্তি¡কভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক আর আই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক