অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে তুলে নিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২১ রাত ১০:৫৪

remove_red_eye

৮২৭




তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে মুখ বেঁধে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত অনুমান ২টার দিকে চাঁদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মোঃ মনিরের ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া (১৩) মেয়েকে ঘর থেকে তুলে নেয় একই বাড়ীর ঘরজামাই সিদ্দিকের ছেলে ২ সন্তনের জনক মোঃ শাহিন। সহযোগী জাহাঙ্গীর সহ মেয়েটিকে বাগানে নিয়ে মুখ বেঁধে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করে। এসময় প্রতিবেশী আব্বাসউদ্দিন কে দেখে তারা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে থানায় নেয়া হয়।
শিশুর পিতা মোঃ মনির জানান, তার মেয়ে খাশেরহাট বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে। আমি লতা পাইভের পাওয়ার মেশিনে পুকুর ও জামিনে পানি সরবরাহ করে বাড়ী ফিরতে রাত হয়। শাহিন জানালা দিয়ে ডাকদিলে আমি এসেছি মনে করে ঘুমের ঘোরে মেয়েটি দরজা খুলে দিলে তারা মুখ বেধে নিয়ে যায়। থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। মামলা নং ০৯। তারিখ-৩১/০৩/২০২১ ইং।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...