অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরার দখিনা হাওয়া সী-বিচ ভ্রমণে নিষেধাজ্ঞা জারী

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২১ রাত ১০:০৫

remove_red_eye

১০৬৯

আবদুল্লাহ জুয়েল, মনপুরা থেকে :  ভোলার মনপুরার দখিনা হাওয়া সী-বিচে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন। সারাদেশে মহামারী করোনা ভাইরানের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পুরাতন এই দ্বীপে দেশী ও বিদেশী পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শুক্রবার (২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ১৪ দিন দখিনা হাওয়া সী-বিচে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা জানান, করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে। তার ধারাবাহিকতায় মনপুরা উপজেলা প্রশাসন ভোলার মনপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পর্যটন স্পট দখিনা হাওয়া সী-বিচ টি ১৪ দিন বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সমুদ্র সৈকতটি। অন্যথায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে পর্যটন বিখ্যাত সমুদ্র সৈকতের মধ্যে দ্বিতীয় ভোলার মনপুরার দখিনা হাওয়া সী-বিচটি। প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ভরপুর থাকে সমুদ্র সৈকতটি। গত বছর মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সর্বদক্ষিণে দক্ষিণ রহমানপুর গ্রামে মেঘনা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে জেগে উঠে এক কিলোমিটার সমুদ্র সৈকতটি। স্থানীয় উদ্যোক্তা সাথী কাজলের প্রচেষ্ঠায় এই সমুদ্র সৈকতটি দেশব্যাপি প্রচার লাভ করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...