অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চরফ্যাসনে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২১ রাত ১০:৫৬

remove_red_eye

৭০৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় খেলাধুলা করার সময় গাছের ডাল পরে  সাথী (৫) নামে এক শিশুর মৃত্যু   হয়েছে। নিহত শিশু সাথী ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামের প্রবসী মোঃ মনির হোসেনের মেয়ে।  রবিবার (০৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে শিশুটির নানার বাড়ি এঘটনা ঘটে। হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির বাবা প্রবাসে চাকরি করেন। তাই শিশুটি তার মায়ের সাথে নানার বাড়ি থাকেন। সকাল থেকে তার নানার বাড়ির মাহাবুব চৌকিদারের গাছ শ্রমিকরা কাটছিল। শিশুটি খেলাধুলার এক পর্যায়ে গাছের নিচে চলে আসে। ওই সময় একটি গাছের ডাল শিশুটির গাঁয়ে পড়ে আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীয়তায় তার মা ও নানার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।