অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২১ রাত ১১:০০

remove_red_eye

৮১৫

দৌলতখান  প্রতিনিধি : ভোলার দৌলতখানে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গিয়াস উদ্দিন (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকালে তাকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরশুভী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গিয়াস উদ্দিন ওই ওয়ার্ডের আবদুল খালেক-এর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দৌলতখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার বিববরণ  ও ভুক্তভোগীর ভাষ্যমতে, জীবন-জীবিকার তাগিদে তার স্বামী কুমিল্লায় চাকরি করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী গিয়াস উদ্দিন প্রায়ই তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধু তার কুপ্রস্তাব বার বার প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় তিনি ঘরে একা থাকার সুযোগে গিয়াসউদ্দিন তার বসতঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে শনিবার থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে। মামলা বিলম্বে কেন? এ প্রশ্নের জবাবে ভুক্তভোগী বলেন, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিষয়টি আপষ মীমাংসার চেষ্টা করায় মামলা বিলম্বিত হয়েছে।

দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বশির আহ্মেদ খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার পর আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে।   

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...