চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২১ রাত ১০:০৫
৬৮৬
চরফ্যাসন প্রতিনিধি \ ভোলার চরফ্যাসন আসলামপুর ২ নং ওয়ার্ডে পারিবারিক সালিসকে কেন্দ্র করে সালিসদারদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ৩জন সালিসদারকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । আহতরা হলেন, হারুন (৪০), মাকছুদ (৪০) ও মহিউদ্দিন (৩৫)।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলা আহত মাকছুদ বলেন, সৌদি প্রবাসী নুরে আলম ( ৩৮)ও তার বোন এক বাড়িতে বসবাসরত বিবি হনুফার (৮০) সাথে বিরোধ দীর্ঘদিনের। স¤প্রতি বিবি হনুফা তার ভাই নুর আলমের সাথে সুষ্ঠু মীমাংসা উদ্দেশ্যে আমাদেরকে সালিস করার ভার দেয়। এ বিষয়ে নুর আলম কে সালিসে বসতে বললে, সে সালিশে বসতে অস্বীকৃতি জানায়। এবং যারা তার সালিস মীমাংসা করবে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। গতকাল সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাতটায় স্থানীয় বাজারের উদ্দেশ্যে আমরা রওয়ানা দিলে পথিমধ্যে নুরে আলম ও তার স্ত্রী সেলিনা ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ও মাসুদ ধারালো অস্ত্রের আঘাত পেয়ে সরে গেলেও হারুন কে নূরে আলম ও তার স্ত্রী সেলিনা এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে হারুন গুরুতর আহত হয়। আহত হারুন কে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।এই বিষয়ে নুরে আলমের বোন বিবি হানুফা (৮০) জানান, আমার ভাই সৌদি প্রবাসী নুর আলমের সাথে তার প্রথম স্ত্রীর বিবাদ ও পরবর্তীতে তালাকের জের ধরে আমার মেয়ে তাসলিমার সংসার ভেঙে যায়। তার (নুরে আলম) প্রথম স্ত্রীর সাথে বিবাদে জড়িয়ে আমার কাছ থেকে আমার প্রবাসী ভাই নুরে আলম টাকা ধার নেয় পরবর্তীতে বাংলাদেশে এসে দ্বিতীয় বিয়ে করে এবং আমার পাওনা টাকা দিতে গড়িমসি করে। উল্টো তার দ্বিতীয় বউ সেলিনা আমাকে ও আমার মেয়েকে হুমকি দেয় ও কথায় কথায় মারতে উদ্যত হয়। ভীতসন্ত্রস্ত বিবি হনুফা সংবাদকর্মীদের কাছে অজানা আতঙ্ক নিয়ে বলেন, নুর আলম ও তার দ্বিতীয় স্ত্রী সেলিনা সালিসদারদের উপর যেহেতু হামলা করেছে, দুর্ধর্ষ নুরে আলম ও তার দ্বিতীয় স্ত্রী আমাদের উপর যে কোনো সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দ্বিধা করবেনা, তাই আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। সরেজমিনে ঘুরে এলাকাবাসী থেকে জানা যায়, নুর আলম খুব বদমেজাজী । এলাকাবাসী এ ঘটনায় জড়িত নুরে আলম ও তার দ্বিতীয় স্ত্রী সেলিনার উপযুক্ত শাস্তি দাবি করেন। চরফ্যাসন থানার ওসি মনির হোসেন জানান, এই ঘটনায় আহত হারুনের ভাই জাফর বেপারী বাদী হয়ে মামলা মামলা করেছেন এবং নুরে আলাম ও সেলিনা বেগম নামে দুজনকে আটক করে আদালতে হাজির করা হয়েছে ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত