অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২১ রাত ১১:২৩

remove_red_eye

৭৪০

 দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে টেলি-কনফারেন্সের মাধ্যমে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল।
সমম্বিত ব্যবস্থাপনায় মাধ্যমে কৃষি যান্তিকীকরন প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি (৭০% ভর্তকি) মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াই,ঝাড়াইর জন্য এ কম্বাইন-হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এসময় ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল বলেন,‘ করোনা মহামারির এ সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়তে হচ্ছে। তাই সরকার (৭০%ভর্তকিতে) কৃষকের মাঝে  কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন কৃষকের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিন এর চাবি তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ¦ মনজুর আলমখান। এছাড়াও এ উপজেলায় আরও তিনজন কৃষককে  কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার, উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ প্রমুখ।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...