বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:০৩
৯৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের (চৌমহনী) এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ,কিশোর-কিশোরী শপথ গ্রহন করেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় এই শপথ ও বাল্য বিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষনা করা হয়। বুধবার বিকালে উত্তর অলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনতার শপথ ও বাল্য বিয়ে মুক্ত করার লক্ষ্যে এই শপথ নেয়। এ সময় শপথ বাক্য পাঠ করান আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহমেদ ।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার (ওসি অপারেশন)রিপন কুমাড় সাহা, আইইসিএম প্রকল্পের উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার জিয়া উদ্দিন,এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন,সমাজকর্মী মরিয়ম বেগম,সিবিসিপিসি কমিটির সদস্য হরিহর চন্দ্র দাশ,মো: শাহীন প্রমুখ। এসময় কিশোর- কিশোরী পক্ষে বক্তব্য রাখেন আয়শা,রাব্বি,তামান্না। এসময় কিশোরী ক্লাবের সদস্যরা বাল্য বিয়ে উপর একটি নাটিকা প্রদর্শন করেন।
এসময় বক্তারা বলেন,বাল্য বিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। বাবা-মা’র অসচেতনতামূলক দায়-দায়িত্ব থেকে মুক্ত হওয়ার বাসনা এই বাল্যবিবাহে ধ্বংস হয় একটি একটি পরিবার, একটি সমাজ, সর্বোপরি একটি রাষ্ট্র। আর বর্তমান পৃথিবী হারাচ্ছে আগামীর পৃথিবীকে, এবং দেশ হারাচ্ছে উন্নয়নশীল দেশ গড়ার হাতিয়ারগুলো। তাই আগামী প্রজন্মকে সুস্থজাতি হিসাবে গড়ে তুলতে সবাই মিলে ঐক্য বদ্ধ ভাবে বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়তে শপথ নিওয়ার আহবান জানায়।
এসময় বাল্য বিবাহ, ইভটিজিং, শিশুর প্রতি শারীরিকও মানসিক অত্যাচার, মাদকসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে নয় বিষয়ে এবং বাল্য বিবাহ রোধে শপথ পাঠ করানো হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত