মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২১ রাত ১১:২৮
৭৮৯
ধারনা শীতলক্ষ্যা নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিহত কোন যাত্রীর মরদেহ
মনপুরা প্রতিনিধি \ ভোলার মনপুরার মেঘনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় পতিত হওয়া সাবিত আল হাসান লঞ্চের নিহত কোন যাত্রীর বলে ধারনা করছে পুলিশসহ স্থানীয়রা। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা সকালে রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মনপুরা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুনের নের্তৃত্বে এস.আই সুভাষ, এস.আই চপল সহ পুলিশের একটি টিম গিয়ে মেঘনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
মনপুরা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোটের ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, লাশটির পুরুষের । লাশটির আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে ধারনা করা হচ্ছে লাশটি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় নিহত কোন যাত্রীর হতে পারে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত