অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে মস্তকবিহীন আগুনে পোড়া অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২১ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৭৬০


   চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তির মস্তকবিহীন আগুনে পুড়িয়ে দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসন আসলামপুর ইউনিয়নের সুন্দরীর খাল এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
চরফ্যাশন থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার আসলামপুর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের সুন্দরী খাল পাড়ের জনৈক জামাল ভুইয়ার পরিত্যক্ত বাগানে দুপুরে অজ্ঞাত দুই ব্যক্তির মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে বাগানের মালিক  পুলিশেকে খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে । উদ্ধার হওয়া মৃতদেহ দুটির পুরুষ। তাদের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর । তবে ওই দুই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। লাশের প্রায় ৮০ ভাগ পোড়া। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেষ্ট করা হবে। লাশ দুটোর ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহ দুটির পরিচয় উৎঘাটনসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে ধারনা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় হত্যার পর মাথা ছাড়া শরীরের নিচের অংশ বাগানের মধ্যে আগুনে পুড়িয়ে দেয়। হত্যার আলামত নস্ট করার জন্য এমন করেছে বলে স্থানীয়দের ধারনা।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...