অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

১০২৮

 হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা সদর উপজেলায় কৃষকদের মাঝে ৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে কৃষি অফিসের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। ২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ ভাগ ভুর্তকী মূল্যে এসব কৃষি যন্ত্র কৃষকদের তুলে দেওয়া হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোসারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ জানান, জেলায় মোট ৬টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে। মূলত ধান, গম, ভুট্রা ঝাড়াই, মাড়াই ও কাটা হয় এই মেশিনে। যার প্রত্যেকটার বাজার মূল্য ২৮ থেকে ৩২ লাখ টাকা। কিন্তু ভ’র্তকীর কারণে কৃষকের ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হচ্ছে এই যন্ত্র ক্রয়ে।
তিনি জানান, কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ঘন্টায় এক একর জমির ধান কাটা যায়। এতে খরচ হয় সর্বোচ্চ ৩ হাজার টাকা। আর লেবার দিয়ে এক একর জমির ধান কাটতে খরচ হয় ১০ হাজার টাকা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...