অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে দু’দিনেও মাথাবিহীন দুই মৃতদেহের পরিচয় মেলেনি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

১১৮৬

চরফ্যাসন প্রতিনিধি :  ভোলার চরফ্যাশন উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তির মস্তকবিহীন আগুনে পুড়িয়ে দগ্ধ মরদেহ উদ্ধার করার ২ দিন পরও মেলেনি। শুক্রবার নিহত ২ মরদেহের ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিজুল ইসলামে মাধ্যমে দাফন করা হয়েছে।  
পুলিশের এ এস পি শেখ সাব্বির হোসেন জানান, লাশগুলোর পরিচয় শনাক্ত করার জন্য  আমরা বাংলাদেশের সকল থানায় মেসেজ করেছি এবং ফিঙ্গার প্রিন্ট নিচ্ছি । কিন্তু এখনো কোন সন্ধান পাইনি তাই বিভিন্ন ভাবে জনগণের সাহায্য চেয়েছি । বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন আলামত হিসেবে লাশের পাশে থাকা একটি কাঁধ ব্যাগ, আয়না, বড় স্মার্ট ফোন ,সাদা ও লাল গেঞ্জি ,ছাতা, টুথপেষ্ট,  লবনের কৌটা , পানির ছোট বোতল ও একটি ক্যাপ (সবই পুড়ে গেছে) তুলে ধরা হয়েছে । তিনি আরও জানান, মৃতদের একজনের বয়স আনুমানিক৩০-৪৯ এবং অপরজনের ১৫-২৫ বছর। একজনের পায়ে রাবারের জুতা ও অন্যজনের পায়ে কেডস ছিলো এবং এবং এরা প্যান্ট পরা ছিলো ।
উল্লেখ্য, বৃহস্পতিবার আসলামপুর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের সুন্দরী খাল পাড়ের জনৈক জামাল ভুইয়ার পরিত্যক্ত বাগানে দুপুরে অজ্ঞাত দুই ব্যক্তির মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে বাগানের মালিক  পুলিশেকে খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে । উদ্ধার হওয়া মৃতদেহ দুটির পুরুষ। তাদের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর । তবে ওই দুই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। লাশের প্রায় ৮০ ভাগ পোড়া।  এলাকাবাসী জানান,  ধারণা করা হচ্ছে দেহ থেকে মাথা আলাদা করে এবং কেরোসিন বা পেট্রোল দিয়ে পুড়িয়ে লাশ দুটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
    
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...