অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে গাছে বেঁধে শিশু নির্যাতন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১০:১৩

remove_red_eye

৮৭৮

বিচার চেয়ে  নিরাপত্তাহীনতায়  পরিবার
চরফ্যাসন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের চর আর কলমী গ্রামের হারুন, সিরাজ, জাহাঙির, আওলাদসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। ওই সন্ত্রাসী গ্রæপটি আল আমিন নামের এক শিশুকে বাসা থেকে ডেকে নিয়ে গাছে বেধেঁ নির্মম নির্যাতন করে তার মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন। এঘটনার বিচার চাওয়ায় শিশু আলামিনের পরিবারের সদস্যদের উপর কয়েক দফা হামলা করেছে। মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ভোক্তভোগী পরিবার। রবিবার দুপুরে নির্যাতিত শিশু আল আমিনের বড় ভাই বিজেবি সদস্য দুলাল সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন। এ সময় দুলালের পিতা, মাতা, স্ত্রী, ছোট ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিবি সদস্য দুলাল বলেন, উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের চর আর কলমী গ্রামের মো. হারুন, সিরাজ বেপারী, জাহাঙ্গীর, আওলাদ সম্প্রতি বাসা থেকে তার স্কুল পড়–য়া ছোট ভাই শিশু আল আমিন (১২) কে ডেকে নিয়ে শুপারি গাছের সাথে হাতপা বেধেঁ নির্মম নির্যাতন করে তার মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপনের চাদাঁ দাবী করে। খরব পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ আল আমিনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। মুক্তিপনের টাকা না পেয়ে ওই ঘটনার ৪দিন পর আল আমিনের বড় ভাই ইমনকে বজলু বাজারে জনসমুক্ষে মারধর করে। এর বিচার ও প্রতিকার চেয়ে দক্ষিণ আইচা থানায় জিডি ও ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আল আমিনের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে বিবাদীরা আরো ক্ষুব্দ হয়ে আল আমিনের মা নাজমা বেগম, বাবা সামসুদ্দিন চৌধুরী, নানা সামসল হককে কয়েক বার মারধর করেন। গত ৬ এপ্রিল সন্ধায় বজলু বাজারে শিশু আল আমিনকে আরেক দফা পিটিয়ে আহত করেন সন্ত্রাসীরা। এদিকে দুলাল  কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টাসহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের দফায় দফায় হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বিজেবি সদস্য দুলালসহ পরিবাবের সদস্যরা। দুলাল পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবী করেছেন।

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...