অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


চরফ্যাশনে সরকারি হাসপাতালেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২১ রাত ১১:২৮

remove_red_eye

৮২০

বরাদ্ধের অভাবে নমুনা সংগ্রহ করে নিয়মিত  ল্যাবে পাঠানো হচ্ছেনা
এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন \  মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর পরেও চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও হাট বাজারের দোকানপাট এবং স্থানীয় বাস স্ট্যান্ডে জনসাধারণ তোয়াক্কা করছেনা কোন রকমের স্বাস্থ্যবিধি। আর এ স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও বিনামূল্যে মাস্ক বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট পাউন্ডেশন সহ চরফ্যাশন যুব ব্যবসায়ী সমিতি। এতো কিছুর পরেও খোদ চরফ্যাশন সরকারি হাসপাতালই মানছে না স্বাস্থ্যবিধি। বহিঃবিভাগে রোগীদের উপচে পড়া ভীর থাকলেও তাদের মাঝে নেই সামাজিক দূরত্ব। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবলের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে সামাজিক দূরত্ব কার্যকর করা সম্ভব হচ্ছে না।
সরকারি হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায়, বহিঃবিভাগের কাউন্টারে রোগীদের নাম, ঠিকানা, বয়স ও রোগ সম্পর্কিত তথ্য নিয়ে রোগীদের টিকেট দেয়া হচ্ছে। অসেচনতা ও হাসপাতাল কর্তৃপক্ষের হেয়ালিপনার জন্য রোগীদের ভীর চোখে পড়ার মতো। একজনের গা ঘেঁষে অন্যজন দাঁড়িয়ে আছেন চিকিৎসা সেবা নেয়ার টিকেটের জন্য। এছাড়াও শিশু ও আবাল বৃদ্ধসহ অনেকের মুখে নেই মাস্ক। টিকেট কাউন্টারসহ গাইনী চিকিৎসকের চেম্বার এবং পরিবার পরিকল্পনা কক্ষেও অনেক নারীকে শিশু নিয়ে সিরিয়াল ছাড়াই ভিড় জমিয়ে ডাক্তারদের চিকিৎসা সেবা নিতেও দেখা গিয়েছে।
হাসপাতালটির পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, দৈনিক গড়ে প্রায় ৪শ থেকে সাড়ে ৫শ রোগী এ হাসপাতালে আসেন চিকিৎসা সেবা নিতে। এ পরিমাণ রোগীর জন্য হাসপাতালের বহিঃবিভাগে নারী,পুরুষ ও শিশুদের জন্য টিকিট কাউন্টার রয়েছে ১টি। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অসেচতনতার জন্য দূরত্ব বজায় না রেখে এবং সিরিয়াল না দেয়ার ফলে সরকারের স্বাস্থ্যবিধীর নির্দেশ কার্যকর ভাবে রক্ষা হচ্ছেনা।
এছাড়াও গত বছরের জুলাই মাস থেকে এ উপজেলায় ৬৬০ জনের নমুনা সংগ্রহ করে ভোলার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে  ৬২  জন রোগীর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। তবে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়। বাকি করোনার রোগীরা সুস্থ রয়েছে বলে সূত্রে জানা যায়। অপর দিকে বরাদ্ধ না থাকায় চরফ্যাসন হাসপাতালে নিয়মিত করোনা শনাক্ত করনের জন্য নমুনা সংগ্রহ করে ভোলা সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে না।
হাসপাতালে সামাজিক দূরত্ব মানার বিষয়ে চরফ্যাশন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহাবুব কবির বলেন, হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেণির ৫১ জন কর্মচারীর সংকট রয়েছে। যে কারণে রোগীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের সকল কার্যক্রমেই জনবলের প্রয়োজন। এছাড়াও ১১ জন চিকিৎসকের পদ এখনও শূন্য আছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভোন কুমার বসাক বলেন, বর্তমানে করোনার নমুনা সংগ্রহ করা হলেও বরাদ্ধ না থাকায় ভোলা সদর হাসপাতালের নিয়মিত নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছেনা। তবে সপ্তাহে ২ দিন তারা পাঠান। এছাড়াও তারা হাসপাতালে কোন রোগী করোনা উপসংর্গ নিয়ে গেলে রেপিড কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...