লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২১ রাত ১১:২৯
৮১৪
রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা দিশেহারা
লালমোহন প্রতিনিধি \ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা দিশেহারা। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শতাধিক রোগীকে ভর্তি করতে হয়। শয্যা না থাকায় যাদের স্থান হয় মেঝেতে ও বারান্ধায়। একদিকে ডায়েরিয়া রোগীদের চাপ, অন্যদিকে করোনা। তার উপর নিয়মিত মারামারি ঘটনায় আহত হয়ে প্রতিদিনই দুই তিন গুন রোগী ভর্তি হতে আসে। করোনা রোগীর সংখ্যাও বাড়ছে দিন দিন। সোমবার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে লালমোহনে। এ নিয়ে লালমোহনে করোনা রোগী ১১৪ জন। সুস্থ্য হয়েছেন ৭৭ জন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান জানান, রোববার একদিনেই ৬২ জন ডায়েরিয়া রোগীকে ভর্তি করাতে হয়েছে। অন্যান্য রোগী মিলে ১০১ জন রোগীকে ভর্তি করানো হয়েছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত আরো ১৮ জন রোগী ভর্তি হয়েছে। এতো রোগীর জায়গা না হওয়ায় তাদের বারান্ধাসহ দোতলার বিভিন্ন মেঝেতে রাখা হয়েছে। এদের সেবা দিতে গিয়ে হাঁপিয়ে উঠছেন নার্সসহ ডাক্তারা। রোগীর চাপ কমাতে কিছুটা সুস্থ্য হয়ে উঠলেই নাম কেটে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান, রোগী বেশি হওয়ায় এতো রোগীকে সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে উঠছে। তবুও যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার ও নার্সরা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক