বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২১ রাত ১১:৩০
৮৮৮
বাংলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার (১৪ এপ্রিল) থেকে রমজান মাসের গণনা শুরু হবে, অর্থাৎ প্রথম রোজা শুরু কাল থেকেই। ফলে আগামী ৭ মে পবিত্র জুমাতুল বিদা এবং ৯ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এ সময় তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে কাল থেকে রোজা শুরু হচ্ছে। পবিত্র রমজানের বরকতে মহান রাব্বুল আলামিন যেন আমাদের করোনা সংক্রমণ থেকে হেফাজত করেন। দেশ ও জাতির সুখ শান্তি কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যরা।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে খতিব, ইমামসহ সর্বোচ্চ ২০জন মুসল্লি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। বাকিরা সবাই বাসাবাড়িতে আদায় করবেন।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক