অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের বিদায় সংবর্ধনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১০

remove_red_eye

১৮২০

এম. ছিদ্দিকুল্লাহ : ভোলা জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ বলেন, “বিচার কার্যে আমার সাফল্যের পেছনে সহযোগীতা করেছেন বিজ্ঞ বিচারক মন্ডলী ও আইজীবীবৃন্দ। দীর্ঘ চার বছর যাবৎ ভোলা জেলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। আমি ও আমার বিচারকবৃন্দ অনেক মামলা নিস্পত্তি করেছি। আমার পদক্ষপ কারো বিরুদ্ধে গিয়ে থাকলেও সেটা ছিল আইনসিদ্ধ।আমি আশা করি বর্তমানে যিনি দায়িত্ব পেয়েছেন তিনিও নিষ্ঠার সাথে কাজ করে এ জেলার বিচার ব্যবস্থাকে আরো বেগবান করবেন বলে আমি আশাকরি।
মঙ্গলবার বিকালে জেলা জজ আদালত কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ শহিদুল্লাহ’র সভাপতিত্বে বিদায়ী ভোলা জেলা ও দ্বায়রা জজ ফেরদৌস আহমেদ এসব কথা বলেন। এ সময় সভাপতির বক্তব্যে নবাগত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শহিদুল্লাহ বলেন, বিদায়ী জেলা ও দ্বায়রা জজ ফেরদৌস আহমেদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এসময় আরো বক্তব্য রাখেন, প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোঃ কায়সার,চরফ্যাসন চৌকি আদালতের অতিরিক্ত জেলা জজ নুরুল ইসলাম, ভোলা জুডিসিয়াল আদালতের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল মেজিষ্ট্রেট শরীফ মো: ছানাউল হক, ভোলার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক জাকারিয়্যা, লিগ্যাল এইড অফিসার খায়রুল ইসলাম, সহকারী জজ মনপুরা নুরু মিয়া, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, সম্পাদক গোলাম মোর্শেদ কিরন তালুকদার, পিপি সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, জিপি নুরুল আলম নুরনবী, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সহ সভাপতি ও ভোলা জেলা শাখার সভাপতি মোঃ হোসেন শাহ প্রমূখ। এসময় ভোলা জেলা জজ ও চরফ্যাসন চৌকি আদালতের কর্মকতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী জেলা জজ ক্রেস্ট ও উপহার প্রধান করেন বিচারক ও কর্মচারী বৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...