লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২১ রাত ১০:৫৪
৯৭৩
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার কৃষিখাত ও কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনার সরকার হলো কৃষক বান্ধব সরকার। কৃষক ও কৃষির উন্নয়নের জন্য বর্তমান সরকার বিনামূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরন করে যাচ্ছেন। এই কারনে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
ভোলার লালমোহনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ১৮শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন।
তিনি লালমোহন কৃষকদের উদ্দেশ্যে বলেন, বীজ, সার ও যন্ত্রপাতি নিয়ে বসে থাকলে হবে না। লালমোহন উপজেলাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্যে উদ্বৃত্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে। লালমোহন উপজেলার কোন জমি খালি রাখা যাবে না। সকল ফসলী জমি চাষাবাদ করতে হবে।
শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিেেত্ব স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ। অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিন প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত