অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লকডাউন বাস্তবায়নে ১’শ ৮ জনের অর্থদন্ড

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২১ রাত ১০:৩৬

remove_red_eye

১৭৬৯

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে ৮৮ মামলায় ১’শ ৮ জনকে ৬৬ হাজার ৩’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যেগে মোট ১০ টি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, এর মধ্যে সদর উপজেলায় ২৮ জনকে ১৬ হাজার ৬’শ টাকা জরিমানা, দৌলতখানে ৪ হাজার ৫’শ টাকা ৪ জনকে, বোরহানউদ্দিনে ১৮ জনকে ১৬ হাজার ৬’শ টাকা, তজুমদ্দিনে ১০ জনকে ৪ হাজার ৬’শ, চরফ্যাসনে ৪৩ জনকে ২০ হাজার ৫’শ ও মনপুরায় ৫ জনকে ৩ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, অভিযান চলাকালিন সময়ে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে আসা, মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে জরিমানা করা হয়। এসময় জনসাধারণকে লকডাউনের নির্দেশনা মেনে চলার আহŸান জানানো হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সর্বাত্বক লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে। আজ পঞ্চম দিন বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারী লক্ষ্য করা গেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...